আমরা গেমাররা সাধারণত ASUS-এর গেমিং সিরিজ বলতে ASUS ROG (Republic of Gamers) সিরিজকেই চিনি। তবে ASUS-এর আরেকটি শক্তিশালী লাইনআপ রয়েছে যেটি দীর্ঘদিন মেইনস্ট্রিমে তেমন আলোচিত হয়নি — সেটি হলো ASUS TUF (The Ultimate Force) সিরিজ।
ASUS TUF সিরিজ তৈরির মূল উদ্দেশ্য ছিল এমন একটি হাই-এন্ড প্রোডাক্ট লাইন দাঁড় করানো যা শুধু গেমিং নয়, প্রফেশনাল ও এভরিডে হেভি ইউজেও সমানভাবে পারফর্ম করবে। CES এবং Computex-এ ASUS TUF সিরিজের একাধিক প্রোডাক্ট প্রদর্শিত হয়েছিল, এমনকি সম্প্রতি TUF GPU লাইনআপ-ও ঘোষণা করা হয়েছে।
আজকের আর্টিকেলে PC Builder Bangladesh-এ আমরা আলোচনা করব ASUS TUF Gaming Laptop সিরিজ নিয়ে। বাংলাদেশে এই সিরিজের Laptop price in Bangladesh শুরু হয় মাত্র ৮৭,০০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ১,৩৩,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন স্পেসিফিকেশনে পাওয়া যাচ্ছে।
বিভিন্ন মডেল ও তাদের স্পেসিফিকেশন একনজরে দেখে নেওয়া যাক —
প্রাইসের ভিত্তিতে এন্ট্রি লেভেলের মডেলটি হল Asus Tuf FX505GE যেটি কোর আই ফাইভ(i5-8300H) ৮ম জেনারেশনের প্রসেসর। এর জিপিউ হিসেবে আছে ৮জিবি র্যাম এবং জিপিউ হিসেবে জিটিএক্স ১০৫০ টি-আই ৪ জিবি।
সেম মডেলটির একটি কালার ভ্যারিয়েন্ট Asus TUF Gaming FX504GD (Scar Edition) আছে।
কোর আই সেভেন চাইলে ৯৯ হাজার টাকায় Asus Tuf FX505GE মডেলটি আছে যেটি কিনা এর প্রিভিয়াস FX505GE-এর আই ফাইভ ভার্শনের একটি প্রসেসর আপগ্রেড মাত্র। বাকি সব স্পেসিফিকেশন্স একই রকম।
একই মডেলের একটি স্কার এডিশন আছে। এই সিরিজের নরমাল এবং স্কার এডিশনের মধ্যে পার্থক্য হল স্কার এডিশনে রেড এবং ব্লাক থিমড এবং নরমাল এডিশন গোল্ড এবং ব্লাক থিমের।


যদি আপনি জিপিউ আপগ্রেডের কথা চিন্তা করে থাকেন তাহলে Asus Tuf FX505GM মডেলটি আছে যেটি কিনা আই ফাইভ প্রসেসরের সাথে জিটিএক্স ১০৬০ ভার্শন।
সিমিলার মডেলের একটি স্ট্রিক্স হিরো এডিশন আছে Asus TUF Gaming FX504GM (Strix Hero Edition) যা কিনা শুধুমাত্র রেড এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট।
এই দুটি মডেলের প্রাইসিং পড়বে ১ লাখ ৮ হাজার টাকা।
এই রেঞ্জের সব ল্যাপটপেই ৮ জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে ১ টেরাবাইট হার্ড্রাইভ এবং ১২৮/২৫৬ জিবি এসেএসডি রয়েছে। সবগুলো ল্যাপটপই ডিসাইন এবং সাইজে প্রায় একই ধরনের শুধুমাত্র ভিতরের স্পেসিফিকেশন্সে যা একটু চেঞ্জ আনা হয়েছে প্রাইসের ভিত্তিতে।
এই রেঞ্জের সর্বশেষ মডেল যেটি বাজারে এভেইলেবল তা হল Asus Tuf FX505GM মডেলটি যা কিনা কোর আই সেভেন ( i7-8750H) এর সাথে জিটিএক্স ১০৬০ ভার্শনের একটি কোম্বাইন্ড প্যাকেজ।
ল্যাপটপটিতে ১৬ জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন ১ টেরাবাইট হার্ড্রাইভ এবং ২৫৬ জিবি এসএসডি।
সবকিছু বিবেচনা করলে, ASUS TUF Gaming Laptop সিরিজটি বাংলাদেশের গেমার ও প্রফেশনাল ইউজার উভয়ের জন্যই একটি দুর্দান্ত অপশন। ROG সিরিজের তুলনায় তুলনামূলক কম দামে আপনি পাচ্ছেন হাই-এন্ড পারফরম্যান্স, টেকসই বিল্ড কোয়ালিটি এবং গেমিং-রেডি স্পেসিফিকেশন।
বাংলাদেশে ASUS TUF Gaming Laptop price in Bangladesh ৮৭,০০০ টাকা থেকে শুরু হওয়ায় এটি বিভিন্ন বাজেটের ক্রেতাদের জন্য অ্যাক্সেসযোগ্য। আপনি যদি একটি বাজেট-ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ খুঁজছেন যেখানে Intel Core i5/i7 প্রসেসর এবং GTX 1050 Ti বা GTX 1060 GPU পাওয়া যাবে, তাহলে ASUS TUF সিরিজ নিঃসন্দেহে আপনার শর্টলিস্টে থাকা উচিত।
ASUS TUF সিরিজের যেকোনো ল্যাপটপ বা অন্যান্য গেমিং পেরিফেরাল কিনতে চাইলে আজই PCB Store-এ ভিজিট করুন, যেখানে আপনি পাবেন অরিজিনাল প্রোডাক্ট, সেরা দাম এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিস। গেমিং পিসি, ল্যাপটপ রিভিউ এবং বায়িং গাইডের জন্য সবসময় চোখ রাখুন PC Builder Bangladesh-এ।
[থ্রোব্যাক সিইএস] গত কম্পিউটেক্সে আসুসের সাউথ এশিয়ান রিজিওনাল ডিরেক্টরের সাথে পিসি বিল্ডার বাংলাদেশের একটি ছোট ইন্টারভিউ দেখতে ক্লিক করুন এখানে.




