প্রতি বছরের মত এবারেও বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি মেলা বা এক্সিবিশন Computex taipei , Computex 2026 এ অংশগ্রহণ করেছে বিশ্বখ্যাত পিসি কুলিং পেরিফেরাল ও কেসিং নির্মাতা প্রতিষ্ঠান DeepCool। প্রতি কম্পিউটেক্সেই DeepCool এক ঝাঁক নতুন প্রোডাক্ট লঞ্চ করার পাশাপাশি বেশ কিছু Prototype ও প্রদর্শন করে ; মাঝেমধ্যে থাকে কিছু লিমিটেড এডিশন প্রোডাক্ট ও। এবারের ২০২৬ সালের আসরেও ব্যতিক্রম হয়নি, এবারেও DeepCool প্রদর্শন করেছে বেশ কিছু পিসি কেইস, লিকুইড কুলার, এয়ার কুলার, কুলিং ফ্যান ও ডিসপ্লে। চলুন একে একে নতুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ।
Casings: ডিসপ্লে ও কাঠ, কেসিং জগতে নতুন ট্রেন্ড
গত দুই বছরে কম্পিউটার কম্পোনেন্টের বাজারে নতুন ট্রেন্ড, আকর্ষণ , আলোচনার শীর্ষে ছিল কম্পোনেন্টে Display এর ব্যবহার ও কাঠ ব্যবহার করে Wood Edition কম্পোনেন্ট লঞ্চ করা। পরেরটি অপেক্ষাকৃত নতুন ট্রেন্ড হলেও ডিস্প্লের ব্যবহার এখন প্রায় স্বাভাবিক হয়ে দাড়িয়েছে, ২০২৫ সালের কম্পিউটেক্সেও আমরা DeepCool এর পক্ষ থেকে Display, wood যুক্ত কুলার দেখেছি। এবারে কেসিং এও তা যুক্ত হয়েছে।
DeepCool CL600 Mid Tower ATX
অত্যন্ত এয়ারফ্লো ফোকাসড একটি কেসিং। মেশের পাশাপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন রয়েছে । পাওয়ার বাটন ও অন্যান্য IO PORTS গুলো স্থান পেয়েছে বামদিকে নিচে। ডানদিকে মেশের পাশে দেখতে পাওয়া যাচ্ছে wooden frame। কেসিংটির অন্যতম সেলিং পয়েন্ট হতে পারে এর Compact সাইজ এর পাশাপাশি ATX Support, ২টি pre-installed reverse ARGB ফ্যান , ৮টি ফ্যানের সাপোর্ট ও সর্বশেষ, ১৭৫ মি.মি কুলার ক্লিয়ারেন্স।
DeepCool CH690 LCD
DeepCool CH690 এর সাথে আপনারা অনেকেই পরিচিত, আরো স্পষ্ট করে বললে এর DIGITAL Version টি দেশে এভেইলেবল আছে। CH690 LCD এর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এর বামদিকে থাকা বিশাল ৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেলটি। কেসটিতে আরো আছে চারটি প্রি ইন্সটলড এআরজিবি ফ্যান ও একটি লাইট স্ট্রিপ। যেই ডিসপ্লেটি দেওয়া হয়েছে সেটির রেজুলুশন 600p ও সর্বোচ্চ ৫০০ নিটস এর ব্রাইটনেস । এই ফিশট্যাংক কেসটিতে সর্বোচ্চ ৪২০ মিলিমিটারের রেডিয়েটর লাগানো যাবে , সাপোর্ট রয়েছে সর্বোচ্চ ১০টি ফ্যানের।
CH170 PLUS (UES-Standard)
DeepCool এর CH100 সিরিজের বেশ কিছু ছোট সাইজের কেসিং রয়েছে যা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ও এনথুসিয়াস্টরা তাদের ছোট ফর্ম ফ্যাক্টরের বিল্ডে প্রচুর ব্যবহার করে থাকেন কেসিং গুলো। এই কেসিংটিতে মাইক্রো এটিএক্স মাদারবোর্ড ও ৩৪২ মিমি দৈর্ঘ্যের চার স্লটের গ্রাফিক্স কার্ড লাগানো যাবে।

CPU Coolers: এবারের ফোকাস সম্পুর্ণটাই পারফর্মেন্স
Computex 2026 এ DeepCool চারটি এয়ার কুলার দেখিয়েছে। বেশিরভাগই ছিল বেশ সাধাসিধা ডিজাইন ও এয়ারফ্লো এর দিকে ফোকাস করা।
AN600 VC
গত বছরই আমরা Vapour Chamber যুক্ত এয়ার কুলার দেখেছি। এবারেও দেখা যাচ্ছে, AN600 VC মুলত অত্যন্ত ছোট ফর্ম ফ্যাক্টর টার্গেট করে বানানো। DEEPCOOL দাবী করছে যে এটি মাত্র ২৭~ ডেসিবেল এর আশেপাশে নয়েজ উৎপাদন করবে। । যারা SFF Form factor এর কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, লো নয়েজ এর পাশাপাশি ভালো কুলিং চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে ভালো একটি অপশন।
Deepcool AK700 VC
AK সিরিজ হচ্ছে Deepcool এর সবথেকে জনপ্রিয় সিরিজ। এই সিরিজের কুলার গুলো বাংলাদেশ ও বহিবিশ্বের মার্কেটে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এজন্য বিভিন্ন সময় DeepCool এর পক্ষ থেকে এই সিরিজের বিভিন্ন ভার্সন ও বাজারে আনা হয়েছে যেমন Wood, Digital । সেরকমই AK Series এর এই হাই এন্ড মডেলে এবার যুক্ত হয়েছে Vapor Chamber 2.0 , এটিতে ব্যবহার করা হয়েছে Advanced 3-phase, 10-pole, 12-slot fan motor ।
Deepcool STATIONX 620
এই কুলারটি বাকি সবগুলো কুলার থেকে আলাদা কেননা এটি সাধারণ কনজিউমার পিসির কুলার নয়, বরং ডিপকুলের বানানো প্রথম Workstation Grade কুলার। অর্থাত EPYC, Threadripper, Xeon এর মত হাই পাওয়ার, বেশি কোর থ্রেড যুক্ত সার্ভার পিসির জন্য উপযুক্ত এই কুলার। এতে থাকছে দুইটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড 30 mm ফ্যান , আছে ISO 1940 G6.3 সার্টিফিকেশন। এই কুলারটির কুলিং ক্যাপাসিটি ৫৪০ ওয়াট। অন্যন্য ফিচারগুলোর মধ্যে আছে
1. Advanced 3-phase, 6-slot, 4-pole motor
4. Meet ISO 1940 G6.3 balance standards
5. Integrated aluminum top cover with fan-removal-free installation design
6. Support AMD EPYC SP3/SP5/SP6 platforms
7. Handles up to 540W TDP on flagship Threadripper CPUs
Deepcool ASSASSIN V VISION
Deepcool তাদের সবথেকে দামী, সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির এয়ার কুলার গুলো নিয়ে আসে ASSASSIN সিরিজের অধীনে। Deepcool ASSASSIN V VISION এ ডিপকুল যুক্ত করেছে একটি সাড়ে চার ইঞ্চি সাইজের IPS LCD ডিসপ্লে, যার রেজুলুশন 480P। কূলারটি আরো ফিচার করছে VAPOR CHAMBER 2.0 । আরো আছে 14038 hybrid hydraulic bearing thick fan ও Advanced 3-phase, 9-slot, 8-pole motor with
CoreAlign Winding technology ।

FL12 Wireless Edition ,FL12 INF
Deepcool F12 ডিপকুলের বেশ জনপ্রিয় একটি বাজেট কেসিং কুলার। এবার বেশ কিছু আপগ্রেডের সাথে এসেছে এর দুইটি মডেল, প্রথমটিতে আছে ARGB, PWM ও সম্পুর্ণ WIRELESS কানেকশন যা ক্লিন, কেবল ফ্রি বিল্ড গুলোর জন্য উপযুক্ত হতে যাচ্ছে। এটি DeepCreative সাপোর্ট করে যার মাধ্যমে স্পিড ও ইফেক্ট গুলো সম্পুর্ণভাবে কন্ট্রোল করা যাবে ও FL সিরিজের সিগনেচার ইফেক্ট ও রয়েছে এতে।
FL12 INF এ রয়েছে double infinity mirror ডিজাইন, ১৬টি ARGB LED । এই ভার্সনটি স্টান্ডার্ড ও রিভার্স উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে।
এর পাশাপাশি আরো এসেছে FD12 V2, FD12 ARGB V2, FD36 ARGB এর মত ফ্যান।

LT360 VISION ARGB
অন্য অনেক ব্রান্ডের মত ডিসপ্লে সহ কুলারে মনোযোগ দিয়েছে ডিপকুল ও। এই কুলারটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে।
1. 4.5” IPS LCD screen
2. 6th Gen DeepCool pump design
3. 90° of viewing angle adjustment
4. D-Cast screen extension mode
5. Powered by DeepCreative software
SILENTNOX PRO 360

এটি একটি প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে যুক্ত লিকুইড কুলার, ডিপকুলের প্রথম। ডিসপ্লে টির রেজুলুশন ২কে ও সাইজ ৬.৬ ইঞ্চি। এটিতে আছে 7th gen deepcool pump যা বর্তমান সময়ের ফ্লাগশিপ প্রসেসরগুলোকে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। অন্যন্য ফিচারের মধ্যে আরো আছে
1. 360° rotatable magnetic top cover with wireless connection
2. Powered by DeepCreative software
3. Mirror-to-Transparent Fan Hub design
4. Multi-platforms available with offset mounting support





