অন্যন্য জামানের নেতৃত্বে প্রথমবারের মত সফলভাবে বিশ্বের অন্যতম বড় টেক কনফারেন্স COMPUTEX 2026 এ অংশগ্রহণ করেছে বাংলা ভিডিও বেস্ড পডক্যাস্ট PC Helpline Bangladesh, অত্যন্ত জনপ্রিয় উদীয়মান রিটেইল শপ PCB Store ও বিশ্বব্যাপী AI বসন্তের সাথে তাল মিলিয়ে দেশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে সার্ভার ও AI কাঠামো নির্মাণে সহায়ক প্রতিষ্ঠান Server Builder Bangladesh।
প্রতি বছরের মত এই বছর ও তাইওয়ানে অনুষ্ঠিত হচ্ছে Computex Taipei বা Taipei International Information Technology Show এর ২০২৬ সালের আসর। ৪ দিন এর এই বিশাল যজ্ঞের উদ্ভোধনী দিন ছিল ২রা জুন ও ৫ই জুন এটির পর্দা নামে। এবারের আসরের স্লোগান ছিল “AI TOGETHER”। এই এক্সিবিশনে অংশ নেন ১ লাখ ১১ হাজারের ও বেশি গ্রাহক ও ১৫২ টি দেশ থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার দর্শকরা।

বরাবরের মতই এবার ও বৈশ্বিক প্রযুক্তি জগতের বিভিন্ন মানুষ, গবেষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাংবাদিক দের উপস্থিতি ছিল চোখে পরার মত।
বিশ্ব প্রযুক্তির আতুরঘর তাইওয়ানে অনুষ্ঠিত হওয়া Computex এর কিনোট-স্পিচ এ অংশ নিয়েছে বড় বড় টেক জায়ান্ট যেমন Microsoft . Qualcomm, NVIDIA, KIOXIA, SIEMENS, NXP সহ আরো অনেকে।
ব্রান্ড গুলো তাদের ইভেন্টে প্রদর্শন করেছে তাদের উদ্ভাবন সমুহ; এবারের আসরের পদে পদে ছিল AI এর ছোয়া, AI সংক্রান্ত ডিভাইস , উদ্ভাবন ও ধারণা, প্রোটোটাইপ এর সংখ্যা ছিল অত্যন্ত বেশি। ইন্ডাস্ট্রিয়াল স্কেলের বাইরেও সাধারণ মানুষের মধ্যেও এআই এর ব্যবহার সহজ করা, আগ্রহ বাড়িয়ে তোলার জন্য প্রচুর পরিমাণে এআই প্রোডাক্ট প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও অসংখ্য ছোট বড় টেক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার ও ডিজাইনার যেমন Deepcool, Lian Li, Cooler Master, ASUS, GIGABYTE, MSI, MAXSUN, Corsair, Team Group, Geil, Asrock, Zotac, Thermaltake তাদের বুথ গুলোতে দেখিয়েছে নতুন রিলিজ হওয়া ও বাজারে ভবিষ্যতে আসতে যাওয়া বিভিন্ন রেডি প্রোডাক্ট ও প্রোটোটাইপ।
উল্লেখ্য, কম্পিউটেক্সের আমন্ত্রণপত্র পাওয়া বেশ গৌরবের বিষয় ও বাংলাদেশ থেকে সদ্য যাত্রা শুরু করা চ্যানেল PC Helpline Bangladesh তা অর্জন করেছে ও বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে গৌরবের সাথে Computex 2026 সফলভাবে সমাপ্ত করতে সক্ষম হয়েছে। একই সাথে এক বছরের ও কম সময় ব্যাপী প্রতিষ্ঠিত হওয়া রিটেইল স্টোর PCB Store ও এই সৌভাগ্য অর্জন করেছে। সাথে ছিল বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হওয়া সার্ভার কম্পোনেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান Server Builder Bangladesh।এই দলে সর্বমোট অংশগ্রহণ করেছেন ৬ জন, PC Helpline Bangladesh ও PCB Store এর কর্ণধার Ananya Zaman এর নেতৃত্বে আরো ছিলেন PC Helpline Studio এর পরিচালক Juhirul Islam Manna, PCB Store এর পরিচালক Zahirul Islam Piash, PC Helpline এর সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর ও PCB Store এর Web Operation Head Fahim Hossain Atul , Server Builder Bangladesh এর পরিচালক Ar Rafi Islam Akib ও PC Helpline Bangladesh এর সিনেমাটোগ্রাফি টিমের প্রধান Fahadul islam Fahad।









