আসসালামু আলাইকুম,
একটি পিসির পারফরম্যান্সের মূল চালিকা শক্তি হলো Processor (CPU)। সহজভাবে বললে, পিসির সব কাজের চাপ পড়ে CPU-র ওপর—ঠিক যেন Boss এর মাথা 😄। তাই CPU গরম হবেই। কিন্তু এই গরম যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে পারফরম্যান্স কমে যায়, থার্মাল থ্রটলিং শুরু হয় এবং দীর্ঘমেয়াদে হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।
এই সমস্যার সমাধান একটাই—একটি ভালো মানের CPU Cooler।
স্টক CPU Cooler কেন যথেষ্ট নয়?
বেশিরভাগ ক্ষেত্রে Processor-এর সাথে যে স্টক কুলারটি আসে, সেটি—
-
পর্যাপ্ত কুলিং দিতে পারে না
-
উচ্চ লোডে অতিরিক্ত শব্দ করে
-
গেমিং বা হেভি রেন্ডারিংয়ের জন্য উপযুক্ত নয়
এই কারণেই PC Enthusiast এবং গেমাররা আলাদা CPU Cooler ব্যবহার করে থাকেন।
Water Cooler না Air Cooler – কোনটা আপনার জন্য?
অনেকেই এখন Water Cooler ব্যবহার করেন, তবে—
-
সবার বাজেট Water Cooler-এর জন্য যথেষ্ট নয়
-
রক্ষণাবেক্ষণ ঝামেলাপূর্ণ
-
অনেকেই Air Cooler-ই বেশি পছন্দ করেন
এই জায়গায় Premium Air Cooler হলো সবচেয়ে স্মার্ট চয়েস।
Noctua – Premium Air Cooler এর রাজা
এই Premium Air Cooler ক্যাটাগরিতে যে ব্র্যান্ডটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটি হলো Noctua।
Noctua পরিচিত তাদের—
-
Industrial-grade fan quality
-
Best build quality
-
Extremely low noise
-
High RPM-এও stable performance
অনেক আন্তর্জাতিক YouTube PC Build Channel-এ Noctua Cooler ব্যবহার হতে দেখেছেন নিশ্চয়ই। এমনকি ASUS তাদের ROG AIO Cooler-এ Noctua Industrial iPPC 2000 PWM Fan ব্যবহার করছে, যা Noctua-র মানের প্রমাণ।
👉 এখন সুখবর হলো—Noctua Cooler in bangaldesh অফিসিয়ালি পাওয়া যাচ্ছে।
বাংলাদেশে পাওয়া যাচ্ছে Noctua CPU Cooler Models
Premium CPU Air Cooler
নিচের Noctua CPU Cooler গুলো বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে:
-
Noctua NH-U12S Chromax Black – ৳7500
-
Noctua NH-D15 Premium CPU Air Cooler – ৳17000
-
Noctua NH-D15S Premium CPU Air Cooler – ৳16000
-
Noctua NH-D15 Chromax Black – ৳10000
-
Noctua NH-D15S Chromax Multi-Socket – ৳9500
-
Noctua NH-U9S Chromax Black 92mm – ৳6800
Noctua Casing Cooler (Cooling Fan)
আপনার পিসির airflow ঠিক রাখতে Noctua-র casing fan গুলোও বাংলাদেশে পাওয়া যাচ্ছে:
-
Noctua NF-A14 PWM 140mm Premium Quiet Fan
-
Noctua NF-A14 ULN Ultra Low Noise Fan
-
Noctua NF-A12x25 Premium Quiet Cooling Fan
Noctua Thermal Paste
শুধু কুলার নয়, Noctua-র Thermal Paste ও এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে:
-
Noctua NT-H2 3.5g Pro-Grade Thermal Paste
এই Thermal Paste গুলো High-end CPU cooling-এর জন্য আদর্শ।
Noctua Cooler এর দাম বাংলাদেশে
-
CPU Air Cooler: আনুমানিক ৳5000 – ৳9000+
-
Chromax / Dual Tower মডেল: আরও বেশি
⚠️ ITX Build কম হওয়ায় বর্তমানে Noctua NH-L9i পাওয়া যাচ্ছে না, তবে ভবিষ্যতে আসবে বলে আশা করা যায়।
Noctua Cooler কোথা থেকে কিনবেন?
আপনি চাইলে নিচের জনপ্রিয় রিটেইলারগুলো ঘুরে দেখতে পারেন:
- PCB Store
-
Star Tech
-
TechLand BD
-
SkyLand
👉 অথবা নির্ভরযোগ্য PC কনফিগারেশন ও গাইডের জন্য ভিজিট করুন: PC Builder Bangladesh
শেষ কথা
আপনি যদি চান—
-
Silent PC Build
-
High Performance Cooling
-
Long-term reliability
তাহলে Noctua Cooler নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি Top-Tier Choice।
আরও PC Build গাইড, রিভিউ ও আপডেট পেতে চোখ রাখুন PC Builder Bangladesh Youtube-এ।




