প্রায় এক বছর আগে আমি যখন নিজের জন্য একটা gamepad কেনার জন্য market research করি, তখন বাংলাদেশের মার্কেটে practically দুটাই অপশন ছিল—
Logitech F310 আর F710
একসময় তো এগুলাই হয়ে গিয়েছিল “বাংলাদেশের জাতীয় gamepad”।
(Titanic Gamepad)
এরপর দেখি Linus Tech Tips এর Gamepad Roundup ভিডিও,
আর সেখানে 8BitDo controllers ছিল top tier এর মধ্যে।
কিন্তু সমস্যা একটাই
তখন বাংলাদেশে অফিসিয়ালি 8BitDo পাওয়া যেত না।
Daraz-এ কিছু Chinese seller এর মাধ্যমে পাওয়া যেত, কিন্তু warranty নিয়ে ভরসা ছিল না।
ফলে তখন আর 8BitDo কেনা হয়নি।
আমি অন্য একটা gamepad কিনে ফেলি (নাম না বলাই ভালো)।
এখন 8BitDo অফিসিয়ালি বাংলাদেশে
Fast forward to now
8BitDo এখন বাংলাদেশে অফিসিয়ালি available
1 Year Warranty সহ
Tech Diversity / PCB Store এর মাধ্যমে
আমরা বর্তমানে মার্কেটে available থাকা সবগুলো 8BitDo controller এনে
১ সপ্তাহ ধরে proper testing করেছি।
Lineup Overview
আজকে কথা বলবো
1. 8BitDo Ultimate 2C (Budget King)
2. 8BitDo Ultimate 3-Mode (Xbox Licensed)
3. 8BitDo Ultimate 2 – Honkai Star Rail Edition
8BitDo Ultimate 2C
Budget Friendly Entry to 8BitDo
Price:
Wired – ২,৫০০ টাকা
Wireless – ৩,৩০০ টাকা
Regular color এর পাশাপাশি আছে
Black Myth: Wukong Edition, দেখতে সত্যিই সুন্দর।
Connectivity
* Wired – USB-C
* Wireless – Tri-Mode
2.4GHz dongle (1000Hz polling rate)
Note:
Bluetooth + Gyro + Nintendo layout সহ আলাদা variant আছে,
কিন্তু সেটা বাংলাদেশে available না।
এই কারণে এটাকে বলা যায় Windows-focused controller।
Specs (Brief)
* Hall Effect sticks ও triggers
* Tactile bumpers
* Vibration support
* Xbox layout
* Extra 2 buttons ও Turbo
* Software optional
Real-World Experience (Ultimate 2C)
Tested games:
Black Myth: Wukong
EA FC 25
Forza Horizon 5 (brief)
**ভালো লেগেছে:**
Small size হওয়ায় ছোট হাতের জন্য comfortable
1K polling rate, noticeable delay নেই
D-Pad silent ও tactile
Main bumpers ভালো
**ভালো লাগেনি:**
বড় হাত হলে অভ্যস্ত হতে সময় লাগে
Wukong edition shell একটু slippery
Lightweight হওয়ায় hollow feel দেয়
Face buttons plasticky feel দেয়
Extra bumpers এ accidental press হয়
**Verdict:**
PC gamers দের জন্য খুব ভালো budget option।
Couch co-op games যেমন It Takes Two এর জন্য ভালো choice।
8BitDo Ultimate 3-Mode (Xbox Licensed)
এখানে “3-Mode” মানে Tri-Mode, Ultimate 3 না।
Price:
Regular – ৫,৩০০ টাকা
Rare Edition – ৮,০০০ টাকা (extra thumbstick cover ও special color)
Xbox officially licensed
1 Month Xbox Game Pass included
মজার ব্যাপার হলো—
Xbox এ এটা শুধু wired
কিন্তু Rare Edition এ wireless support আছে।
Windows Experience (Ultimate 3-Mode)
এই controller টা মূলত Windows এ সবচেয়ে ভালো perform করে।
* Tested controller গুলোর মধ্যে best sticks ও triggers
* Trigger vibration Xbox stock controller থেকেও ভালো
* Software দিয়ে vibration customize করা যায়
* 3টি profile save করে রাখা যায়
* Face buttons এ কোনো cost cutting নেই
* D-Pad 2C থেকে better
* 3.5mm headphone jack এর latency ঠিক আছে
**Extra features:**
* Hall Effect sticks ও triggers
* 2টি back paddles
* Box এর সাথে charging dock
* Premium shell texture
Xbox controller এর তুলনায়
এটা PC এর জন্য better value দেয়।
**Verdict:**
PC gamers দের জন্য Xbox controller এর থেকে ভালো pick,
তার সাথে ১ মাসের Xbox Game Pass bonus।
8BitDo Ultimate 2 – Honkai Star Rail Edition
**Price:** ৮,০০০ টাকা
এইটা unboxing করলে controller এর থেকে
একটা collector’s item বলেই বেশি মনে হয়।
TMR Sticks Explained
Hall Effect সেন্সর ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে,
যার ফলে কোনো physical contact থাকে না
এবং সময়ের সাথে ক্ষয় কম হয়।
TMR (Tunnel MagnetoResistance) হলো নতুন tech,
যেটা Hall Effect এর থেকেও বেশি sensitive।
ছোট movement এও accurate input দেয়
এবং কম power consume করে।
তবে যেহেতু এটা নতুন tech,
এটা এখনো পুরোপুরি mature হয়নি।
—
### Performance Breakdown
**Wireless (2.4G):**
Noticeable input delay আছে
Fine aiming কঠিন
Right stick এ stickiness লক্ষ্য করা গেছে
Latency 2C থেকেও বেশি
**Wired:**
Delay নেই
কিন্তু Ultimate 3 এর sticks এখনো বেশি accurate
**Other notes:**
Triggers 2C থেকে একটু ভালো
Bumpers খুব clicky ও loud
Face buttons 2C থেকে অনেক ভালো
D-Pad একই
Vibration decent কিন্তু motor noise আছে
Gyro Windows এ কাজ করে
8BitDo Naming Confusion
8BitDo এর সবচেয়ে বড় সমস্যা তাদের naming।
Ultimate / Pro / 2.4G / Bluetooth / Switch / Xbox
এই নামগুলো দিয়ে বোঝানো হয়—
* Connection type
* Supported platform
* Feature level (Gyro, Dock, RGB ইত্যাদি)
Switch support থাকলে সাধারণত Gyro থাকে,
Windows-focused controller এ সেটা নাও থাকতে পারে।
Final Thoughts
* Budget option: Ultimate 2C
* Best overall PC controller: Ultimate 3-Mode
* Design ও collection এর জন্য: Ultimate 2 Honkai Star Rail
Personal opinion হিসেবে বললে,
8BitDo এর basic editions ভালো,
কিন্তু special editions গুলোই বেশি attractive।
আপনি কোনটা choose করবেন?




